মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হলে বঙ্গবন্ধু লাইব্রেরীর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১২ টায় উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী এর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রেবা মন্ডল, আবাসিক শিক্ষক শ্যাম সুন্দর, সহকারী প্রক্টর নাসির উদ্দীন আজহারী, এমএম নাসিমুজ্জামান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, বঙ্গবন্ধু লাইব্রেরী ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করলো। আমি মনে করি এখানে অসংখ্য গ্রন্থ থাকবে। এসকল গবেষণা, উপন্যাস, সাহিত্য গ্রন্থ এবং কবিতায় তোমরা জাতির পিতাকে বারবার নতুন মাত্রিকতায় আবিস্কার করবে। তোমরা বিস্মিত হবে কল্পিত হবে যে এরকম একজন বড় মানুষের দেশে তোমাদের জন্ম।
হলের আবাসিক শিক্ষক মাহববা সিদ্দিকার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রেবা মন্ডল। তিনি বলেন, বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়। একটি আদর্শ, একটি চেতনা। আমাদের বঙ্গবন্ধুর আদর্শকে বুঝতে হবে। আর বঙ্গবন্ধুকে জানতে হলে আমাদের বই পড়তে হবে।
এছাড়া অনুষ্ঠানে বঙ্গবন্ধু মানষিক স্বাস্থ্য কাউন্সিলিং সেল এর উদ্বোধন করা হয়। জানা যায়, ৭ সদস্য বিশিষ্ট এ কাউন্সিলিং সেলে ছাত্রীদের মানষিক স্বাস্থ্য বিষয়ে কাউন্সিলিং করা হবে। যার আহ্বায়ক হিসেবে রয়েছেন খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক রেবা মন্ডল।
বার্তাবাজার/এমকে