নয়াপল্টনের ডিআর টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

রাজধানীর নয়াপল্টনের বক্সকালভার্ট রোডের ডিআর টাওয়ারে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।

বৃহস্পতিবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে কালভার্ট রোডে ডিআর টাওয়ারের ১২তলায় এই আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর