দিনাজপুরের বোচাগঞ্জে ট্রাক ও মটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষে মোটরসাইকেলের চালক নিহত হয়েছে
নিহত চালকের নাম রঞ্জিত কুমার শীল (৩৫)। তিনি বোচাগঞ্জ উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের মৃত গোবিন্দ চন্দ্র শীলের ছেলে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় বোচাগঞ্জ উপজেলার সুলতানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়, রঞ্জিত কুমার শীল মোটরসাইকেল যোগে সুলতানপুর যাচ্ছিল। এ সময় ১ নং নাফানগর ইউনিয়নের সুলতানপুর এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এত মোটরসাইকেলসহ রাস্তার উপরে ছিটকে পড়ে রঞ্জিত কুমার শীল ঘটনান্থলেই নিহত হয়। এলাকাবাসী ট্রাকটি আটক করে থানা হেফাজতে দেয়।
বোচাগঞ্জ থানার ওসি আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/এমকে