দাখিল পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বন করায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক শিক্ষককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান উপজেলার এগারসিন্দুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সিদ্দিক হোসেনকে এক মাসের জেল প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান জানান, দাখিলের ইংরেজি পরীক্ষা চলাকালে তিনি মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসায় যান এ সময় কেন্দ্র পরিদর্শন কালে ২৩ নং কক্ষের ভিতর থেকে মোবাইলে কথা বলার সময় তাকে হাতেনাতে ধরা হয়।
তিনি পরিক্ষার কোন দায়িত্বে না থেকেও পরিক্ষার কক্ষে যাওয়ায় ও মোবাইলে কথা বলার দায়ে পরিক্ষা নিয়ন্ত্রন আইন ১৯৮০/১০ ধারায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাণ্ড প্রদান কনে জেল হাজতে পেরণ করা হয়।
বার্তাবাজার/এমকে