দিনাজপুরে ৭ দিনব্যাপী এসএমই পণ্য মেলা শুরু

দিনাজপুরে ৭ দিনব্যাপী ‘আ লিক এসএমই পণ্যমেলা’ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।

বৃহস্পতিবার ১১টার দিকে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলাস্থলে এসে শেষ হয়। সেখানে মেলা উদ্বোধন ঘোষণার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ছবি: বার্তা বাজার

মেলায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাহমুদুল আলম বলেন, ‘ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করতে এসএমই মেলার গুরুত্ব অনেক বেশি। এসএমই মেলার মাধ্যমে আমাদের দেশীয় অনেক শিল্পের প্রসার ঘটানো সম্ভব। ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে সরকার কর্মসংস্থানের ব্যবস্থা করছে।

সরকার নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে প্রশিক্ষণ দিচ্ছে। সরকার সবাইকে হয়ত চাকরি দিতে পারবে না কিন্তু যারা উদ্যোক্তা হয়ে নিজের পায়ে দাড়াতে চায় তাদের পাশে সরকার সবসময় থাকবে। এসএমই পণ্য মেলায় যেসব উদ্যোক্তারা স্টল দিয়েছেন তাদের যেকোন অসুবিধা হলে প্রশাসন সর্বদাই সহযোগিতার হাত বাড়াবে বলেও জানান তিনি।’

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সানিউল ফেরদৌস এর সভাপতিত্বে মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কাজেম উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সুজা-উর-রব চৌধুরী। স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক বিসিক, দিনাজপুরের প্রকৌশলী গোলাম রব্বানী ও এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজার নাজমা বুবলীসহ প্রমুখ।

উল্লেখ্য, এবার দিনাজপুরে এসএমই পণ্য মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে ৭০টি স্টল বসানো হয়েছে। বিদেশী কোন পণ্য মেলায় বিক্রি বা প্রদর্শন করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও মেলায় প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি ও সাংস্কৃতিক গোষ্ঠীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর