‘জেনে, বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই’ নাটোরে এই প্রতিপাদ্যকে সামনে রেখে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসনের আয়োজনে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবাসি কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপসচিব মোহাম্মদ শাহীন, জেলা পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সাংবাদিকবৃন্দ। সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আশরাফুল ইসলাম।
বার্তাবাজার/এমকে