ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন তামিম ইকবাল

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ এর উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় তামিম ইকবাল।

আজ সকাল সাড়ে ১১টায় জেলা স্টেডিয়াম মাঠে টুর্নামেন্ট এর উদ্বোধন করেন তামিম ইকবাল।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আটটি ক্রিকেট দলের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ও ক্ষুদে ক্রিকেটারদের নিয়ে এক কর্মশালায় যোগ দেন তামিম ইকবাল।

জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান, ক্রাউন সিমেন্ট লিমিটেড এর ভাইস চেয়ারম্যান মোঃ আলমগীর কবির প্রমুখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর