যে কারণে পদত্যাগ করলেন ব্যারিস্টার সুমন

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর পদত্যাগপত্র পাঠান ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর পদত্যাগপত্র পাঠান ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

আবেদনে ব্যারিস্টার সুমন বলেন, ‘২০১২ সালের ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে যোগদান করি। এরপর থেকে বিভিন্ন মামলা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পরিচালনা করেছি।

কিন্তু ইদানিং বিভিন্ন সামাজিক সেবমূলক কাজে নিবিড়ভাবে জড়িত হয়ে যাওয়ার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে সময় দিতে পারছি না। এ অবস্থায় সরকারি কোষাগার থেকে বেতন নেওয়া আমি অনৈতিক বলে মনে করি। এ কারণে বর্তমান পদ থেকে আমি অব্যাহতি প্রার্থনা করছি।’

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর