বন্দর পেলো পাঁচ দেশে প্রত্যাখাত হওয়া সেই জাহাজ

অবশেষে ক্যাম্বোডিয়ার সিহানুকভিল বন্দরে নোঙর করেছে প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কের কারণে পাঁচ দেশে প্রত্যাখাত হওয়া ‘দ্য ওডিসি অব দ্যা এমএস ওয়েস্টারড্যাম জাহাজটি।

জানা গেছে, জাহাজটির দুই হাজার যাত্রী ও নাবিক কেউই সংক্রমিত নন।

করোনা আতঙ্কে জাহাজটি দিনের পর দিন সাগরে ভেসে ছিলো, কোন বন্দরই এটিকে ভিড়তে দিচ্ছিল না। কারণ সন্দেহ ছিলো এই জাহাজের যাত্রীরা করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে দিতে পারে।গত বুধবার প্রমোদতরীটি ব্যাংককের বন্দরে ভিড়তে গেলে এটিকে অনুমতি দেয়া হয়নি।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান হল্যান্ড আমেরিকা লাইন পরিচালনা করে দ্য ওয়েস্টারড্যামকে। এটি গত পয়লা ফেব্রুয়ারি হংকং থেকে যাত্রা শুরু করে।এটিতে ১,৪৫৫ জন যাত্রী এবং ৮০২ জন ক্রু রয়েছে।

প্রসঙ্গত, জাপানে আরেক প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ শিপে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২০০ জনে দাঁড়িয়েছে। আর এই কারণে প্রমোদতরীটিকে সরিয়ে রাখা রয়েছে। বিবিসি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর