মাতৃভাষা দিবস উপলক্ষে পাবনায় প্রথমবারের মতো শুরু হলো রাত্রিকালীন টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট। দর্শকদের ভিন্ন আঙ্গিকে ক্রিকেট খেলা উপহার দিতে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
বুধবার রাত ৯টায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান। এ সময় পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার সজীব শাহরিন সহ সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চাটমোহর ক্রিকেট একাডেমীর আয়োজনে টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিচ্ছে এ গ্রুপে চাটমোহরের শহীদ শামসুদ্দিন স্মৃতি সংঘ ও সি গ্রুপে বড়াইগ্রাম ক্রিকেট একাডেমী জয়লাভ করে। পরে বিজয়ী দুই দল প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়। সেমিফাইনালে শহীদ শামসুদ্দিন স্মৃতি সংঘ ৭ উইকেটে বড়াইগ্রামকে পরাজিত করে ফাইনালে উঠে। আজ হবে বি ও ডি গ্রুপের খেলা। দুই গ্রুপ থেকে বিজয়ী দুই দল মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে। আগামীকাল শুক্রবার টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
বার্তাবাজার/এমকে