রবি বিষ্ণোইয়ের শাস্তির খবর শুনে খাওয়া ছেড়ে দিয়েছেন মা

অনুর্ধ-১৯ ক্রিকেট যুব বিশ্বকাপের ফাইনাল ছিল চড়া মেজাজের। ভারত-বাংলাদেশ বিশ্বকাপ ফাইনালে বাংলাদেশের ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে খারাপ ভাষা ব্যবহার করার অভিযোগ ওঠে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি রবি বিষ্ণোইয়ের বিরুদ্ধে। প্রকাশ্যে স্লেজিংও করেন তিনি। তার জন্য আইসিসি শাস্তি দিয়েছে রবিকে। আর বিষ্ণোইয়ের এ শাস্তি মেনে নিতে পারেনি তার পরিবার।

তার স্বজনরা জানান, তিনি যে মাথা গরম করতে পারেন, তা বিশ্বাসই করতে পারছেন না তারা। বিষ্ণোইদের চার ভাই-বোনের মধ্যে সব চেয়ে ঠান্ডা মাথার রবি। আর সেই তিনিই যুব বিশ্বকাপ ফাইনালে মেজাজ হারিয়েছেন। মাঠের ভিতরে রবির মাথা গরম করা দেখে বিস্মিত তাঁর বাবা মাঙ্গিলাল বিষ্ণোই।

‘রবি বিষ্ণোইয়ের বাবা জানান, আমার ছেলের রাগ দেখে আমি অবাক হয়ে গেছি। আমার সন্তানদের মধ্যে সে সবচেয়ে শান্ত।’ অথচ ও-ই কিনা মাঠের ভিতরে মেজাজ হারাল! আর বিষ্ণয়ের দুঃখে তার মা ও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন।

ফাইনালের পরে ভারতের যুব দলের ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছেন। রবির বাবা মাঙ্গিলাল বলেছেন, ‘আমাদের কাছে গোটা বিষয়টা জানিয়েছে রবি। কেন সে দিন মাথা গরম করেছিল, তাও আমাদের কাছে ব্যাখ্যা করেছে। ফাইনালের পরের ঘটনা এতটাই নাড়া দিয়েছে তাঁদের পরিবারকে যে রবির মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে।’

গত ৯ ফেব্রুয়ারি আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনাল শেষে ঝামেলায় জড়িয়ে পড়েন বাংলাদেশ ও ভারতের কয়েকজন ক্রিকেটার। আইসিসি সেই ঘটনার ভিডিও খতিয়ে দেখার পরে পাঁচজন ক্রিকেটারের শাস্তি ঘোষণা করেছে। তার মধ্যে বাংলাদেশের রয়েছেন তিনজন। শরিফুল ইসলাম, তৌহিদ হৃদয় ও শামীম হোসেন। ভারতীয় দল থেকে আছেন লেগস্পিনার রবি বিষ্ণোই ও বাঁ-হাতি পেসার আকাশ সিং।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর