চলচ্চিত্রের লোকদের জন্যই চলচ্চিত্র ধ্বংস হচ্ছে: তথ্যপ্রতিমন্ত্রী

চলচ্চিত্র সংকট কাটাতে হলে ভালো সিনেমা নির্মাণ করতে হবে। চলচ্চিত্র ধ্বংস করেছেন চলচ্চিত্রের লোকেরাই বলে মন্তব্য করেছেন তথ্যপ্রতিমন্ত্রী ডা মুরাদ হাসান।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বীর সিনেমার মুক্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তথ্যপ্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, সিনেমা বানিয়ে দর্শক টানতে হলে ভালো স্ক্রিপ্ট রাইটার, পরিচালক, নায়ক-নায়িকা তৈরি করতে হবে। এগুলো পারলে বাংলাদেশ চলচ্চিত্র এমনিতেই ঘুরে দাঁড়াবে।

তিনি বলেন, চলচ্চিত্র সিন্ডিকেটদের কারণেই বাংলা চলচ্চিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। প্রধানম্নত্রীর কাছে গেলেই চলচ্চিত্র সংকট কেটে যাবে না। সেটা আমাদের হচ্ছে না। আগে সেগুলা ঠিক করতে হবে তাহলেই সিনেমা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর