এবারের জন্মদিনে আবরার ফাহাদকে শুভেচ্ছা জানাতে পারলেন না মা

বুধবার (১২ই ফেব্রুয়ারি) ছিল বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের জন্মদিন। বেঁচে থাকলে ২১ বছর পূর্ণ করে ২২-এ পাঁ রাখত সে। তবে আনন্দে নয়, আবরারের এবারের জন্মদিন কাটল বিষাদে। কারণ প্রতি বছরের মত এবার তাকে বাবা-মা জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারেনি।

গত বছর বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাই আবরার না থাকায় তার পুরো বাড়িতে বুধবার ছিল বিষাদের সুর।

যদিও আবরার বেঁচে থাকতেও ঘটা করে জন্মদিন পালন করতো তার পরিবার। তবে এ দিনে আবরারকে বাবা বরকত উল্যাহ ও মা রোকেয়া বেগম ফোনের মাধ্যমে শুভেচ্ছা জানাতেন। বলতেন বন্ধুদের নিয়ে বাইরে গিয়ে ভালো-মন্দ খেয়ে নিতে।

শুধু মা-বাবাই নয়, ছোট ভাই আবরার ফাইয়াজসহ অন্যান্য স্বজনরাও জন্মদিনের শুভেচ্ছা জানাতেন আবরারকে।

এবারের জন্মদিনে আবরারকে শুভেচ্ছা জানানো হয়নি, তবে আবরারের জন্য বুধবার বাদ আসর কুষ্টিয়া শহরের পিটিআই রাস্তায় বাড়ির পাশের আল হেরা জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯৯৮ সালের ১২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন নিহত আবরার ফাহাদ। ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা আবরার ফাহাদকে শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করে।

বার্তা বাজা্র / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর