কিশোরগঞ্জ পৌর শহরের শোলাকিয়ায় অবস্থিত পপুলার মাল্টিকেয়ার হাসপাতালকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ উপস্থিত থেকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
১২ ফেব্রুয়ারী (বুধবার) সন্ধ্যায় সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতে শোলাকিয়া রেললাইন সংলগ্ন পপুলার মাল্টিকেয়ার হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাগুপ্তা হক, নির্বাহী ম্যাজিষ্ট্রেট গালিব পাশা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা হ্রদয় রঞ্জণ বনিক, ডেপুটি সিভিল সার্জনসহ পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযোগকারী ব্যাংক কর্মকর্তা রাশিদুর রহমান দিপু জানান, আমার স্ত্রীর অপারেশন কালীন সময় ৫০ টাকার ঔষুধের দাম পাঁচশত টাকা রাখা হয়, পরে আমি বিষয়টি ভালভাবে যাচাই করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করি, আজ অধিদপ্তরের কর্মকর্তাগণ সরজমিনে বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং পপুলার মাল্টিকেয়ার হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করেন। আমি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রশংসনীয় এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং এমন কার্যক্রম চলমান থাকলে সাধারণ ক্রেতাগণ উপকৃত হবে।
বার্তা বাজার/এস.আর