ছিনতাইকারীর কবলে পড়ে নগদ টাকা ও ফোন হারাল পুলিশ

মুন্সিগঞ্জের গজারিয়ায় আবদুস সালাম নামের এক পুলিশ সদস্য ছিনতাইয়ের কবলে পড়েছেন। বুধবার রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই পুলিশ কনস্টেবল বলেন, গজারিয়ার কালিপুরা যাওয়ার জন্য সোনারগাঁ চৌরাস্তা থেকে প্রাইভেটকারটিতে উঠি। ভিটিকান্দি আসার পরই পিছনের দুইজন প্যাসেঞ্জার আমাকে ঝাপটে ধরে মুখ চেপে ধরে আমার কাছে থাকা ২০ হাজার টাকা ও ১৪ হাজার টাকা দামের মোবাইল ছিনিয়ে নিয়ে ওখানে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়।

তার কাছে থাকা সিসিও ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। গাড়িটি সম্ভবত পুরনো মডেলের প্রাইভেটকার বলে জানান ভুক্তভোগী আবদুস সালাম।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর