মেট্রোরেল চলবে ২০২১ সালের ১৬ই ডিসেম্বর থেকে : সেতুমন্ত্রী

ঢাকা নগরবাসীর সময় ও জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষে নির্মাণাধীন মেট্রোরেলের উদ্ভোধন ২০২১ সালের বিজয় দিবসে করার পরিকল্পনা সরকারের আছে বলে আজ সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

জাতীয় সংসদে আজ বুধবার সরকার দলীয় সাংসদ বাবু অসীম কুমার উকিলের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

তিনি আরও বলেন, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের কাজ দুর্বার গতিতে এগিয়ে চলছে। ৬০ হাজার যাত্রী পরিবহণে সক্ষম এই মেট্রোরেলের দৈর্ঘ্য ২০.১০ কিলোমিটার। ১৬টি স্টেশন থেকে যাত্রী উঠা নামা করবে বলেও তিনি জানান।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর