তুরস্কে বাংলাদেশ ও পাকিস্তানের ১৩৫ নাগরিক আটক

তুরস্কের ইস্তাম্বুলে ১৩৫ জন বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। নিরাপত্তা বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

অনিয়মিত অভিভাসন ও মানবপ্রাচারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে তুর্কি পুলিশ। এরই অংশ হিসেবে বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিকদের আটক করা হয়। আটকের পর তাদের আইনি প্রক্রিয়ার জন্য প্রাদেশিক অভিবাসন দফতরে পাঠানো হয়।

এর আগে ২০১৯ সালে ৪ লাখ ৫৪ হাজার ৬৬২ জন অবৈধ অভিভাসীকে আটক করে তুরস্ক। এর মধ্যে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় আটক করা হয় ৬৮ হাজার জনকে। ২০১৮ সালে আটক করা হয় ২ লাখ ৬৮ হাজার জনকে। এরও আগে ২০১৬ এবং ২০১৭ সালে ১ লাখ ৭৫ হাজার অবৈধ অভিবাসীকে আটক করা হয়। তার আগের বছর অবৈধ অভিভাসী আটকের সংখ্যা ছিল ১ লাখ ৪৬ হাজার।

গত ৫ বছরে প্রায় মানবপ্রাচারের অভিযোগে অন্তত ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ আনে তুরস্ক।

সূত্র: আনাদোলু এজেন্সি, ডেইলি সাবাহ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর