পাবনায় পূনর্বাসিত হলেন ২২ ভিক্ষুক : পেলেন গাভী ও দোকান

ভিক্ষা ছেড়ে কর্মে নিযুক্ত হলেন পাবনার সাঁথিয়া উপজেলার ২২ ভিক্ষুক। এসব ভিক্ষুকের মধ্যে ২১টি গাভী ও একজনকে মুদি দোকান ঘরের বিক্রয় সামগ্রী বিতরণ করে তাদের স্বাবলম্বী হতে সহায়তা করেছে সাঁথিয়া উপজেলা প্রশাসন।

আজ বুধবার বিকেলে সাঁথিয়া উপজেলা পরিষদ চত্বরে ভিক্ষুকদের মাঝে গবাদিপশু ও দোকান ঘরের সামগ্রী বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ প্রমুখ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর