ইবির প্রেম বঞ্চিত সংঘের সভাপতি সাগর, সম্পাদক সমার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রেম বঞ্চিত সংঘ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী সাগর বিশ্বাস। ভগ্ন হৃদয় প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসতিয়াক প্রান্ত।
কালো গোলাপ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২০২ ভোট।

এদিকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের (২০১৬-১৭ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী সমার দেওয়ান। জবা ফুল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাব্বির মাহমুদ। শাপলা ফুল প্রতীক নিয়ে পেয়েছেন ১৫৪ ভোট।

জানা যায়, বুধবার (১২ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় ভোট গ্রহণ শুরু হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নিরবিচ্ছিন্ন ভাবে ভোট গ্রহণ চলে। যা শেষ হয় বেলা ৩ টায়। এসময় শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করতে দেখা যায়।

এছাড়া এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ২ জন এবং সাধারণ সম্পাদক পদের বিপরীতে লড়েছেন ৬ জন। মোট নিবন্ধিত ভোটার ছিলেন-৬৬৮ জন। মোট ভোট প্রদান করেন-৫১২ জন।
ভোট প্রদানের হার ছিল-৭৬.৬৪%

উল্লেখ্য, গনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত প্রেম বঞ্চিত সংঘ, ইবি শাখার এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মঞ্জুর হোসেন (ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ ২০১৪-১৫), সহকারী নির্বাচন কমিশনার ছিলেন, ইমরান খান (দাওয়াহ্ এন্ড ইসলামিক স্টাডিজ ২০১৫-১৬), তন্ময় সেন (সদ্য সাবেক সভাপতি, লোকপ্রশাসন বিভাগ ২০১৫-১৬) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন তৌফিক আহমেদ (আইন বিভাগ ২০১৫-১৬)।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর