ফল প্রকাশ হল ৩৯ তম বিসিএস নন-ক্যাডারের : ৫৬৪ জন সুপারিশপ্রাপ্ত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৩৯তম বিসিএস এর ফলাফলের ভিত্তিতে ৫৬৪ জনকে নন-ক্যাডার হিসাবে নিয়োগের সুপারিশ করেছে। তারা সবাই সরকারি বিভিন্ন সংস্থা ও দফতরে প্রথম শ্রেণীর পদে নিয়োগপ্রাপ্ত হবেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) পিএসসির এক বিজ্ঞপ্তি মারফত এ ফলাফল প্রকাশ করা হয়।

৩৯তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে এমবিবিএস ডিগ্রিধারী নন-ক্যাডার প্রথম শ্রেণির (নবম গ্রেড) পদে সুপারিশের জন্য প্রকাশ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।

নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালার-২০১০ (সংশোধিত বিধিমালা-২০১৪) বিধান অনুযায়ী সংশ্লিষ্ট নিয়োগ বিধিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের বিসিএসে অর্জিত মেধাক্রম ও সংশ্লিষ্ট পদের/পদসমূহের নিয়োগবিধির শর্তের ভিত্তিতে বুধবার অনুষ্ঠিত কমিশনের বিশেষ সভায় ৫৬৪ জন প্রার্থীকে ৩৯তম বিসিএস নন-ক্যাডার প্রথম শ্রেণির (৯ম গ্রেড) বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সাময়িকভাবে কমিশন সুপারিশ করেছে।

এ ফলাফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর