পরিবারের সবাইকে হত্যা করে নিজের আত্মহত্যা, পচাগলা লাশ উদ্ধার

ভারতের নয়াদিল্লির ভজনপুর এলাকায় একটি বাড়ি থেকে পাওয়া গেল মা-বাবা ও তিন সন্তানের পচাগলা লাশ। স্থানীয়রা দেখলেন ভেতর থেকে দরজা বন্ধ। বাড়ি থেকে বের হচ্ছিল পচা গন্ধ। পরে পুলিশকে খবর দিলে তারা বাড়ি থেকে দম্পতি ও তাদের তিন সন্তানের পচাগলা মরদেহ উদ্ধার করে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) ভারতের রাজধানী নয়াদিল্লির ভজনপুর এলাকায় এমন ভয়াবহ দৃশ্য দেখা যায়।

প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, তারা হত্যাকাণ্ডের শিকার হননি। আর্থিক অনটনের কারণে ওই পরিবারের পুরুষ সদস্য অন্যদের হত্যা করার পর নিজেও আত্মহত্যা করেছেন।

নিহতদের মধ্যে রয়েছেন বাড়ির কর্তা শম্ভু। তিনি পেশায় অটোরিকশা চালক। তার স্ত্রী ৩৮ বছর বয়সী সুনিতা। এই দম্পতির সঙ্গে ১৬ বছর বয়সী এক মেয়ে এবং ১৪ ও ১২ বছর বয়সী দুই ছেলে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, হত্যাকাণ্ডটি চার-পাঁচদিন আগে ঘটেছে। সবগুলো লাশে পচন ধরেছে। বাড়িটি থেকে পচা দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয় গিয়ে দেখতে পান ভিতর থেকে দরজা বন্ধ। পরে পেলে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ গিয়ে দরজা ভেঙ্গে এ দৃশ্য দেখতে পান।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর