অন্ধদের সেবায় এবারের বই মেলায় অন্ধ লেখিকার বই প্রকাশ

এবারের একুশে বই মেলায় কুহিনুর আক্তার জুঁই নামের ব্যাতিক্রমধর্মী একজন লেখিকার বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে।

যার চোখে নেই দৃষ্টিশক্তি। যিনি একজন অন্ধ হয়েও লিখে যাচ্ছেন একের পর এক নতুন বই। তিনি বই লেখে সেগুলো বিক্রি করে অন্ধ গরীব রোগীদের সেবা করেন।

কুহিনুর আক্তার একজন অন্ধ হয়েও প্রকৃতির সাথে যুদ্ধ করে বই লিখে যেই টাকা উপার্জন করেন। তা দিয়ে সাভারের তেঁতুলজোড়া ইউনিয়নের রাজফুলাবাড়িয়ায় ২০০৩ সালে কুহিনুর চক্ষু হাসপাতাল নামের একটি চক্ষু হাসপাতাল করেছেন।

তিনি এই বই বিক্রী করেই অন্ধ মানুষের চোখের চিকিৎসায় সব টাকা খরচ করতে চান।

তিনি বলেন, যদি সমাজের সচেতন নাগরিকরা আমার বইগুলো কিনে। তাহলে আমাদের মতো অন্ধদের সেবা করা হবে। তাই সবাইকে আহবান করবো তারা যেন আমার বইগুলো কিনে দৃষ্টিহীন মানুষর সেবা করে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর