নীলফামারীতে দুস্থ মহিলাদের লটারী

নীলফামারীর ডিমলায় বুধবার (১২ ফেব্রুয়ারী) খালিশা চাপানি ইউানয়ন পরিষদ মাঠে দুঃস্থ ও স্বামী পরিত্যাক্ত মহিলাদের লটারী অনুষ্ঠিত হয়।

পল্লী কর্মসংস্খান ও সড়ক রক্ষনাবেক্ষন কর্মসূচী-৩ (আরইআরএমপি-৩) আওয়ায় ইউনিয়নের ৪শতাধিক বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলা দের মধ্যে ১০জনকে বাছাই করার জন্য এ লটারীর আয়োজন করা হয়।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় লটারীর উদ্বোধন করেন।

এ সময় উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম, উপসহকারী প্রকৌশলী জিকরুল আমিন, খালিশা চাপানি ইউপি চেয়ারম্যান আতাউর রহমানসহ ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর