বিস্কুট কিনে দেয়ার কথা বলে ৪র্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ

নোয়াখালীর সেনবাগ উপজেলার মধ্যম মোহাম্মদপুরে ৪র্থ শ্রেণীর এক ছাত্রী (১০ ) কে প্রলোভন দিয়ে ধর্ষণ করলো ৬৫ বছরের বৃদ্ব আবুল বসর। আজ রাত ১১ টায় থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসা ও ডাক্তারী পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

থানায় মামলা হয়েছে।রাত ১০ টায় খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহজাহান শেখ, থানার ওসি তদন্ত আবদুল আলী পাটোয়ারী সহ বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছেন এবং অভিযুক্ত আবুল বসরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছেন।

রাত ১২ টায় ওসি তদন্ত আবদুল আলী পাটোয়ারী ধর্ষণ ও শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ভিকটিমের পিতা জহির উদ্দিন নারী ও শিশু নির্যাতনের ৯ ধারায় মামলা নং ১৪ তারিখ ১৭.৪.১৯ ইং দায়ের করেছেন।

শিশুটির মা জানান,১৫ই এপ্রিল বিকেল ৫ টায় মেয়েটি তার সহপাটিদের নিয়ে খেলছিলো। এ সময় পাশ্ববর্তী মৌলভী বাড়ীর আবুল বসর ২০ টাকার বিস্কুট কিনে দেয়ার কথা বলে স্কুল ছাত্রীকে তার বসত ঘরে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না বলার জন্য শাসিয়ে দেয়। ১৬ এপ্রিল বিকেলে শিশুটির সহপাটিরা আগের দিনে বৃদ্বের সাথে কি ঘটেছে জিজ্ঞাসা করলে ঘটনাটি ফাঁস হয়। ১৭ই এপ্রিল বিকেলে শিশুটির অসহায় পিতা জহির কন্যার সাথে আবুল বসরের বিকৃত যৌনাচার ও ধর্ষণের বিচার চেয়ে স্হানীয় লোকজনকে জানিয়ে শালিস বৈঠক ডাকে।

পাড়ার লোকজন জড়ো হলেও অভিযুক্ত আবুল বসর বৈঠকে না আসায় রাত পৌনে ১০ টায় বিষয়টি থানায় জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে যাবার আগেই বৃদ্ব আবুল বসর পালিয়ে যায়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর