নওগাঁর বদলগাছী ও পত্নীতলা উপজেলাকে শতভাগ বিদ্যুৎতায়িত ঘোষনা প্রধানমন্ত্রীর

“শেখ হাসিনার উদ্দ্যেগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এই স্লোগানে নওগাঁর বদলগাছী ও পত্নীতলা উপজেলাকে শতভাগ বিদ্যুৎতায়ন ঘোষনা করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিড়িও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে এর শুভ উদ্বোধন ঘোষনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফলক উন্মোচন করে এর শুভ উদ্বোধন করা হয়।

এসময় নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশীদ, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ফজলে রাব্বী বকু, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায় ও (শিক্ষা ও আইসিটি) ওয়াশিমুল বারীসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাসহ উপকার ভোগী ও গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বদলগাছি উপজেলায় ১৬৮ কোটি ৩০ লাক্ষ টাকা ব্যায়ে ২৩৭টি গ্রামে ৫৪ হাজার ৯২০টি সংযোগ প্রদান ও পত্নীতলা উপজেলায় ১৮৫ কোটি টাকা ব্যায়ে ২৯২টি গ্রামে ৭২ হাজার ৫৩ টি সংযোগ প্রদান করা হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর