আড়াইহাজারে বিনামূল্যে রক্তের গ্রুপ টেস্ট ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বান্টি ব্লাড ফাউন্ডেশনের উদ্ধোধন উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারী) সকাল থেকে দিনব্যাপী উপজেলার দুপ্তারা ইউনিয়নের বান্টি আদর্শ বাজার মাঠে এ রক্তদান কর্মসূচি পালন করা হয়।

দুপ্তারা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বাকির ভুইয়া।

অন্যান্নদের মাঝে আরো উপস্থিত ছিলেন, বারেক মোল্লা সুপার মার্কেটের স্বত্তাধিকারী ইব্রাহীম মোল্লা, আব্দুল হাই মিলন, জুলহাস মিয়া, মজিবুর রহমান, তোফাজ্জল হোসেন মায়া, আব্দুল গনি ভুইয়া, হযরত আলী, মাজহারুল ইসলাম মোল্লা, আল শরীফ ভুইয়া, আরিফ মোল্লা, আল-আমীন প্রধান, আবু বকর, লিটন, রনী, ইব্রাহীম, আমিনুল ইসলাম, রিয়াদ মিয়া, বিল্লাল, ডালিম, ইমরান, মাসুদ, মহিবুর মিয়া, পারভেজ প্রমুখ।


বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর