বেনাপোল চেকপোষ্টে বিপুল পরিমাণ ভারতীয় ঔষুধ ও মোবাইল উদ্ধার

যশোর বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ ঔষধ ও মোবাইল ফোন উদ্ধার করেছে কাস্টমস ও কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।বুধবার(১২ই ফেব্রুয়ারী)সকাল ১১ টার সময় এ পণ্য চালান উদ্ধার করা হয়।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস সুত্রে জানাজায়,স্ক্যানিং মেশিনে বড় বড় তিনটি ল্যাগেজে ঔষুধের এ চালান ধরা পড়ে।এরপর ল্যাগেজ খুলে দেখা যায় তার মধ্যে ভারতীয় উন্নত মানের পেনিটন সোডিয়াম ইনজেকশন ইউএসপি ও থ্রমবোফোপ জেল রয়েছে।এসময় ওই পাসপোর্ট যাত্রী তার ল্যাগেজ ফেলে পালিয়ে যায়।

অপরদিকে, ভারত থেকে আসা বাংলাদেশি পাসপোর্ট যাত্রী রত্না খাতুন (পাসপোর্ট নং-ইএ০৭৩৮২২১) ও আবিদ হাসানকে(পাসপোর্ট নং-বিএল ০৩৫১৪৫৬)কাস্টমস স্ক্যানিং থেকে বের হলে সন্দেহাতীতভাবে শুল্ক গোয়েন্দারা বেনাপোল স্থল বন্দর টার্মিনালের বাথরুমে মহিলা দিয়ে তল্লাশিকালে রত্নার কাছ থেকে অভিনব কায়দায় লুকানো ১৬ পিচ শাওমি রেডমি-৮ প্রো মোবাইল ফোন উদ্ধারকরা হয়।

শুল্ক গোয়েন্দা মনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম বলেন,ওই মহিলার বোরখার নীচে জীন্সের প্যান্টের মধ্যে বিশেষ কায়দায় ১৬ টি পকেট বানিয়ে লুকিয়ে আনা ১৬ পিচ মোবাইল সেট উদ্ধার করা হয়। এবং তার সাথে থাকা আবিদের কাছ থেকে ৩ পিচ সহ মোট ১৯ পিচ মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইলের মূল্য ২ লাখ ৮৫ হাজার টাকা বলে তিনি জানান।

পাসপোর্ট যাত্রী রত্না ঢাকার গুলশান বাড্ডা এলাকার মোজাম্মেলের স্ত্রী ও আবিদ হাসান একই এলাকার আব্দুর রহমানের ছেলে।বেনাপোল চেকপোষ্ট কাস্টমস সুপার এম এ হান্নান বলেন,কাষ্টমস ইন্সেপেক্টর আমিনুল ইসলাম,আনিছুর রহমান ও শুল্ক গোয়েন্দা সদস্যরা যৌথভাবে ঔষধ ও মোবাইল ফোন উদ্ধার করে।

ঔষুধ ও মোবাইল ফোনের মোট মূল্য আনুমানিক ৭ লাখ ৮৫ হাজার টাকা।তবে ঔষুধের মালিক পাওয়া না যাওয়ায় মালিক বিহীন জব্দ করা হয়েছে। অপরদিকে,সরকারী রাজস্ব দেওয়ার জন্য মোবাইলের ডিএম স্লিপ ওই যাত্রীদের দেওয়া হয়েছে। উদ্ধারকৃত পণ্য বেনাপোল কাস্টমস শুল্ক গুদামে জমা করা হয়েছে বলে তিনি জানান।উল্লেখ্য গত (২১শে ডিসেম্বর)২০১৯ সকাল ১১টার সময় একই কৌশলে উদ্বার করা হয় ৩৮ পিস মোবাইল।যার বাজার মুল্য ছিল ৬লক্ষ টাকা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর