বর্তমান সরকারের চাল রফতানির লক্ষ্যে সারাদেশে পাঁচ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন দুই শতাধিক সাইলো নির্মাণের পরিকল্পনা করেছে। ধান কেনার সময় প্রকৃত কৃষকদের তালিকা ফের যাচাই বাছাই করতে হবে। এই দফতরের মাঠ পর্যায়ের সব কর্মকর্তাকে আগের অনিয়মের কথা ভুলে গিয়ে আন্তরিকভাবে কাজ করতে হবে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে আমন ধান সংগ্রহ উপলক্ষে মতবিনিময় সভায় এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষক ধান বিক্রি করতে এসে কোনও রকম হয়রানির শিকার হলে খাদ্য গুদাম রক্ষক বা এর সঙ্গে জড়িতদের কোনও রকম ছাড় দেওয়া হবে না। কৃষক যাতে ধানের ন্যায্য মূল্য পায় এবং তাদের ধান বিক্রি করতে এসে গুদামের লেবারদের বাড়তি মজুরি দিতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।’
মিল মালিকরা সরকারি গুদামে চাল দেওয়ার বেলায় কাবিখার (কাজের বিনিময়ে খাদ্য) চাল কিনে বা নিম্নমানের চাল সরবরাহ করতে যাতে না পারেন সে বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তাদের সজাগ থাকার নির্দেশ দেন খাদ্য মন্ত্রী।
বার্তাবাজার/এমকে