কাল থেকে দিনাজপুরে শুরু হচ্ছে এসএমই পণ্য মেলা
আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে দিনাজপুরে এসএমই পণ্য মেলা। আজ দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ তথ্য জানানো হয়। এসএমই বা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সুষ্ঠু বিকাশ ও উন্নয়নের মাধ্যমে টেকসই শিল্পায়ন তথা জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে ২০০৭ সালে এসএমই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। এসএমই ফাউন্ডেশন উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার […]
আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে দিনাজপুরে এসএমই পণ্য মেলা। আজ দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ তথ্য জানানো হয়।
এসএমই বা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সুষ্ঠু বিকাশ ও উন্নয়নের মাধ্যমে টেকসই শিল্পায়ন তথা জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে ২০০৭ সালে এসএমই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।
এসএমই ফাউন্ডেশন উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে পণ্য মেলা আয়োজন করা হয়ে থাকে।
এরই ধারাবাহিকতায় ২০১৯-২০ অর্থবছরে দেশের ৩১টি জেলায় ৭ দিনব্যাপী আঞ্চলিক সেমিনার আয়োজন করা হয়েছে। তন্মধ্যে দিনাজপুর জেলা অন্যতম আয়োজক।
ছোট উদ্যোক্তাদের সমন্বয়ে দেশীয় পণ্যের বাজার সৃষ্টি ও উদ্যোক্তা বৃদ্ধির লক্ষ্যে মূলত এই মেলার আয়োজন।
দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে আগামী ১৩-১৯ ফেব্রুয়ারি দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে এসএমই পণ্য মেলা আয়োজিত হতে যাচ্ছে।
এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মেলার উদ্বোধন উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি ৯.৩০ মিনিটে সকলের অংশগ্রহণে র্যালি অনুষ্ঠিত হবে।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় হতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে এসে শেষ হবে।
১৩ ফেব্রুয়ারি সকাল 10 টায় এসএমই পণ্য মেলা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।
এসএমই পণ্য মেলায় মোট ৭০টি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের স্টল থাকবে। প্রতিটি স্টলে পাটজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, পোশাক, ডিজাইন ও ফ্যাশনওয়্যার, হ্যান্ডিক্রাফটস, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, গৃহস্থালি পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য,অন্যান্য সেক্টরের স্বদেশী পণ্য প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা থাকবে।
প্রতিদিন সকাল ১০ টা হতে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া প্রতিদিন সন্ধ্যার পর জেলা শিল্পকলা একাডেমী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহযোগিতায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
১৬ ফেব্রুয়ারি তারিখ বিকাল সাড়ে তিনটায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে সমস্যা ও সম্ভাবনা, মান নিয়ন্ত্রণ, পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে।
এছাড়া সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী দল সমূহের মধ্যে শ্রেষ্ঠ উদ্যোক্তাকে পুরস্কৃত করা হবে। আগামী ১৯ ফেব্রুয়ারি মেলার সমাপ্তি ঘটবে।
বার্তা বাজার/এসজে