জুনিয়রের দ্বারা অপমানিত হয়ে আত্মহত্যা চেষ্টা নোবিপ্রবির ছাত্রের

ফেসবুকে প্রেমিক যুগলের ছবি দেওয়ার পর নিজ বিভাগের অনুজ শিক্ষার্থীর কাছে অপমান সহ্য করতে না পেরে নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করার খবর পাওয়া গিয়েছে।

জানা যায়, গত ৮ই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক একটা ফেসবুক গ্রুপে ফলিত গনিত বিভাগের ৩য় বর্ষের ছাত্র সাকিবুল হাসান দুর্জয় ও ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্টের ১ম বর্ষের ছাত্রী মারিয়াম সিদ্দিকা জেমির একটি যুগল ছবি পোস্ট করে জেমির বিভাগের ২য় বর্ষের ছাত্র সাব মিয়া সোহেল।

পরে গত মঙ্গলবার এ বিষয়ে সোহেলকে কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনের পুকুরপাড়ে ডাকে দুর্জয় ও তার সঙ্গীরা। সোহেল সেখানে গিয়ে এই বিষয়ে ক্ষমা চাইলেও দুর্জয় ও তার সাথে থাকা সোহান, সামিসহ আরও ১০/১২ জন মিলে তাকে মারধর করে।

মার খেয়েও ছাড়া পায়নি সোহেল। তখন জেমি এসে তাকে কান ধরিয়ে তাকে হাটায়। এবং চড়থাপ্পর মারে।

জুনিয়রের কাছে এভাবে অপমানিত হওয়া সহ্য করতে না পেরে মাইজদী বিশ্বনাথে নিজের মেসে গিয়ে আত্মহত্যার চেষ্টা করে সোহেল।

এসময় সেজ্ঞান হারিয়ে ফেললে তাকে তারা বন্ধুরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী লিখিত অভিযোগ এর ভিত্তিতে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বল্র জানায় বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর