মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় আট বছরের স্কুলছাত্র নিহত

যশোরের শার্শা উপজেলার রামপুর গ্রামে মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় জিম (৮)নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

নিহত স্কুলছাত্র জিম হলেন,শার্শা থানাধীন রামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে এবং রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র।

স্থানীয়রা জানান, বুধবার(১২ই ফেব্রুয়ারী)সকাল ১১টার সময় স্কুলের সামনের রাস্তায় মাটি বহনকারী একটি ট্রাক্টর শিশুটিকে ধাক্কা দিলে শিশুটির মাথায় প্রচন্ড জোরে আঘাত লাগে।এসময় তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

স্থানীয় জনগণ ট্রাক্টরের চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তা বাজার কে জানান,দূর্ঘটনায় নিহত শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে ও আটক ট্রাক্টর চালককে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর