যশোর চাঁচড়া চেকপোস্ট এলাকায় ১ কেজি গাঁজাসহ আফজাল মোল্লা(৫৫)ও মনোয়ারা(৪৫)নামে নারীসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন যশোর কোতোয়ালি মডেল থানাধীন চাঁচড়া ফাঁড়ির পুলিশ।
বুধবার(১২ই ফেব্রুয়ারি)সকাল ৮ঃ৪৫ মিনিটে তাদেরকে আটক করা হয়।আটককৃত আফজাল ও মনোয়ারা হলেন,বাগেরহাট জেলার কচুয়া থানাধীন বারীপাড়া গ্রামের বাসিন্দা।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা “বার্তা বাজার”কে জানান, যশোর চাঁচড়া পুলিশ ফাঁড়ির(এসআই)শহিদুল ইসলাম,(এসআই)মফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ চাঁচড়া চেকপোস্ট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১কেজি গাঁজাসহ আফজাল মোল্লা ও মনোয়ারা নামের নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।
আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
বার্তা বাজার/এসজে