ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

কুষ্টিয়ায় বটতৈল মোড় বাইপাস রোডে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশী চালিয়ে ৭৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।

জানা যায়, জেলা পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতের নিদেশে ও মডেল থানা অফিসার গোলাম মোস্তফা এর নেতৃত্বে এবং পুলিশ পরিদর্শক মামুনুর রশিদ, এস আই ওসমান গনি ও ইলিয়াস হোসেনের সহযোগিতায় আজ বুধবার সকাল ৯ টার সময় কুষ্টিয়া বটতৈল মোড় বাইপাস রোডে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা বিআরটিসি বাস তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে ইয়াসিন আলী নামে একজনের সাথে থাকা ভারতীয় ৭৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।

পরে উক্ত আলামত সহ আসামীকে থানায় প্রেরণ করে। এ বিষয় মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

আটককৃত ইয়াসিনের বাড়ী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার দামুহুড়া গ্রামে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর