সড়ক দূর্ঘটনায় ঝড়ে গেল আরও দুই প্রাণ

লালমনিরহাটের কালীগঞ্জে যাত্রীবাহী পিসিএন লাইন ( ঢাকা মেট্রো -ব ১১-৪৫২২) একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মকুল (৩৬)ও তার সঙ্গী আনোয়ার হোসেন (৪০) নামে দুই জন নিহত হয়েছ

জানা যায়, নিহত মকুল রংপুর জেলার পীরগাছা উপজেলার গোকুলপাড় গ্রামের রমজান আলীর ছেলে। ও তার সঙ্গী আনোয়ার হোসেন কেল্লাবন্দ এলাকার জমির উদ্দিনের ছেলে।

বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্লারহাট বটতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে হাতীবান্ধার দিকে যাচ্ছিলেন ওই আরোহীরা। পথে ভুল্লারহাট বটতলা এলাকায় পৌঁছালে লালমনিরহাটগামী যাত্রীবাহী একটি বাস সামনে থেকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান মুকুল ও তার সঙ্গী আনোয়ার হোসেনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় পথে তারও মৃত্যু হয়।

এ বিষয় কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাটগ্রাম এলাকার বাস চালক বাবুল কে সহ ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর