মুক্তিপণের দাবিতে সুন্দরবনের দুই জেলে অপহরণ

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মুক্তিপন দাবি করে আরও দুই জেলেকে অপহরন করেছে বনদস্যু জোনাব ও জিয়া বাহিনীর সদস্যরা। বুধবার গভীর রাতে সুন্দরবনে বৈকেরী খালে মাছ ধরার সময় অস্ত্রের মুখে জেলেদের অপহরণ করে।

অপহৃত দুই জেলে হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে মহাদেব সরদারের ছেলে বাটুল সরদার (৪০) ও হরিণগর গ্রামে মৃত লোকমান গাজীর ছেলে রাজ্জাক গাজী (৪৫)।

অপহৃত জেলেদের বরাত দিয়ে ফিরে আসা জেলে মথুরাপুর গ্রামে রজব গাজীর ছেলে বাক্কার জানায়, কদমতলা বন অফিস হতে অনুমতি নিয়ে সুন্দরবনে বৈকারী খালে মাছ ধরার সময় বনদস্যু জোনাব, জিয়া বাহিনী অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে দুই লাখ টাকা মুক্তিপন দাবি করে।

এবিষয়ে সাতক্ষীরা সহকারি রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম এ হাসান বলেন, জেলে অপহরণের বিষয় শুনেছি কিন্তু কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ করলে উদ্ধারের জন্য চেষ্টা চালানো হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর