জয়ের উচ্ছ্বাসে যখন ভাসছিল আম আদমি পার্টি ও তার দলের কর্মী-সমর্থকরা, ঠিক তখনই বিধায়ক নরেশ যাদবের কনভয় লক্ষ্য করে পর পর কয়েক রাউন্ড গুলি চালায় এক দুষ্কৃতী।
এতে নরেশ যাদব রক্ষা পেলেও নিহত হয় বিধায়কের গাড়িতে থাকা অশোক মান নামে এক কর্মী। ভারতের দিল্লি বিধান সভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি বিজয়ের পরেই এমন ঘটনা ঘটে।
ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম জানায়, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ হামলা চালানো হয়। স্থানীয় পুলিশের বরাত দিয়ে তারা জানায়, বিধায়ক নরেশ যাদবের কনভয় লক্ষ্য করে পর পর কয়েক রাউন্ড গুলি চালায় এক দুষ্কৃতী। এতে নরেশ যাদব রক্ষা পেলেও নিহত হয় বিধায়কের গাড়িতে থাকা অশোক মান নামে এক কর্মী।
পুলিশের দাবি, ব্যক্তিগত শত্রুতার জেরেই এই হামলা। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। পরে ঘটনাস্থল থেকে ৫-৬টি কার্তুজের খোলও উদ্ধার করে পুলিশ।
দক্ষিণ-পূর্ব দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার ইঙ্গিত প্রতাপ সিংহ জানান, হামলাকারী এক জনই ছিল। আটক হওয়া ওই ব্যক্তিকে জেরা করে পুলিশ জানতে পেরেছে যে, নরেশ যাদব নয়, হামলার লক্ষ্য ছিলেন অশোক মান।
বার্তাবাজার/এমকে