শীতলক্ষা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নারায়নগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাত (৩২) যুবকের লাশ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার রাতে তারাব পৌরসভার নোয়াপাড়া বটতলা খেয়াঘাট এলাকার শীতলক্ষা নদী থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার উপ-পরিদশক (এসআই) রিয়াজুল ইসলাম জানান, নোয়াপাড়া এলাকায় শীতলক্ষা নদীতে অজ্ঞাত যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।

লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

লাশটি ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর