যুবদলকে মুশফিকুর রহিমের ‘স্যালুট’

ভারতকে হারিয়েই প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে যুবদল। বয়স ভিত্তিক ক্রিকেটে যা মুশফিকুর রহিম নিজেও পারেননি। এমন সাফল্যে মুশফিক এখন আনন্দে আত্মহারা।

জযের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় যুব দলকে নিয়ে খুব উচ্ছ্বাস দেখে গেছে তার মাঝে। একের এক পোস্ট দিয়ে গেছেন। বুধবার তো এক অভিনব পন্থাই বেছে নিলেন আকবরদের সম্মান জানাতে। মিরপুর স্টেডিয়ামে যুব দলকে ‘স্যালুট’ দিয়ে একটি ছবি পোস্ট করেছেন অফিসিয়াল ফেসবুক পেজে।

আজ বিকালে দেশের মাটিতে পা রাখবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। পুরো দলকে বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই বিসিবি সেজেছে চ্যাম্পিয়নদের ব্যানার দিয়ে। মূল ফটকে সেই ব্যানারের সামনে দাঁড়িয়েই ‘স্যালুট’ প্রদর্শন করেছেন মুশফিকুর রহিম। ফেসবুকে ছবিটি পোস্ট দিয়ে বলেছেন, ‘ভাইয়েরা, তোমাদের জন্য গর্বিত।’

Proud of you brothers 🤲🤲🤲

Gepostet von Mushfiqur Rahim am Dienstag, 11. Februar 2020

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর