লালমনিরহাটের জেলার কালীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মুকুল মিয়া(৩৮) নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের ভোটমারী ইউনিয়নের ভুল্লারহাট বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মুকুল মিয়া রংপুরের পাগলাপীর বকুলতলা এলাকার রমজান আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুকুল অপর এক যুবককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে হাতীবান্ধার দিকে যাচ্ছিলেন। পথে ভুল্লারহাট বটতলা এলাকায় পৌঁছালে লালমনিরহাটগামী যাত্রীবাহী একটি বাস সামনে থেকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই আরোহী। গুরুতর আহত হন অপর আরোহী। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয়দের সহায়তায় থানা গেটে থেকে চালকসহ ঘাতক বাসটি আটক কালীগঞ্জ থানা পুলিশ।
কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মিন্টু চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেন।চালক ও বাস হেফাজতে নেয়া হয়েছে এবং নিহতের পরিবারে খবর দেয়া হয়েছে বলে তিনি বার্তা বাজার কে জানান।
বার্তা বাজার/এসজে