চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক ভটভটি চালকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারী) সকালে শহরের সরকারি ছাগল খামারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভটভটি চালক হাবিব হোসেন (৪০) জীবননগর উপজেলার উথলী গ্রামের জমির উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সুত্রে জানাযায়, বুধবার সকালে হাবিব ইট বোঝাই ভটভটি নিয়ে শহর থেকে আলমডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথে ছাগলফার্ম এলাকায় পৌঁছালে আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গুরুত্বর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/এমকে