সরিষাবাড়ীতে একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

জামালপুরের সরিষাবাড়ীতে মহান একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদের সভাপতিত্তে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন, এমপি প্রতিনিধি সাখায়াতুল আলম মুুুুকুল, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিনসহ সরকারী দপ্তরের সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুধীজন, বিভিন্ন।

শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। সভায় ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর