মারাত্মক বায়ুদূষণের কারণে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় বুধবার সকালে ৫ম অবস্থানে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ১৯১, যার অর্থ হল: ‘এ শহরের বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে নগরবাসী। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন।
ভারতের দিল্লি(৩০১), আফগানিস্তানের কাবুল(৩১২), নেপালের কাঠমান্ডু(২৩২) এবং চীনের বেইজিং(২৪৮) স্কোর নিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ খারাপ অবস্থানে রয়েছে।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচকে ৫০ এর নিচে স্কোর থাকার অর্থ হলো বাতাসের মান ভালো। সূচকে ৫১ থেকে ১০০ স্কোরের মধ্যে থাকলে বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরে নেয়া হয়। একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে প্রত্যেকেই স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন এবং জরুরি সতর্কতা অবস্থা দেয়া হয়।
কিন্তু ৩০১ থেকে ৫০০ বা তারও বেশি হলে বাতাসের মান ঝুঁকিপূর্ণ মনে করা হয়। এ অবস্থায় নগরবাসী স্বাস্থ্য সতর্কতাসহ জরুরি অবস্থার মুখোমুখি হতে পারে।
বিশ্বব্যাংক ও পরিবেশ অধিদপ্তরের এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ হিসেবে এ শহরের চারপাশে অবস্থিত ইটভাটাকে চিহ্নিত করা হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি