সিরাজদিখান থানায় স্বর্ণ ব্যবসায়ীদের সাথে পুলিশের মতবিনিময়

মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই স্লোগান বুকে ধারণ করে মুন্সীগঞ্জ সিরাজদিখান থানা আঙ্গিনায় সিরাজদিখান থানার অন্তর্গত সকল স্বর্ণ ব্যবসায়ীদের সাথে সিরাজদিখান থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিরাজদিখান থানায় আজ (১২ ফেব্রুয়ারী) বুধবার সকাল ১০ ঘটিকায় উপপরিদর্শক এস আই হাফিজুর রহমানের সঞ্চালনায় অফিসার ইনচার্জ মো: ফরিদউদ্দিনের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাজিবুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আজিজুল হাওলাদার পুলিশ পরিদর্শক (অপারেশন) কাজী রমজানুল হক সহ সিরাজদিখানের সকল স্বর্ন ব্যবসায়ীরা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর