৩ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

রাজশাহী, চুয়াডাঙ্গা ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ২০ জন। বুধবার সকালে, রাজশাহীর গোদাগাড়ীর রাজাবাড়ী মোড়ে ট্রাকের সাথে পিকআপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

পুলিশ জানায়, এক পথচারীকে বাঁচাতে গিয়ে একটি পিকআপ রাজাবাড়ী মোড়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের চালক ও হেলপার দুইজনই নিহত হন।

একই দিনে, গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছে। মঙ্গলবার রাতে পঞ্চগড় থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি বাস গোবিন্দগঞ্জের অভিরামপুরে পৌছালে, বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মেয়ে শেফালী বেগম নিহত হয় এবং মা রাহেলা বেওয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এসময় বাসের ২০ যাত্রী আহত হন।

অন্যদিকে, চুয়াডাঙ্গার উথলীতে সড়ক দুর্ঘটনা ঘটে। এতে আরো একজন নিহত হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর