জাপানের সেই জাহাজে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭৪

দিনে দিনে মারাত্মক রুপ নিচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। প্রতিদিনই এই ভাইরাসে বেড়ে যাচ্ছে মৃতের সংখ্যা। এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এক হাজার ১৩ জন ছাড়িয়েছে। এই প্রাণঘাতী ভাইরাসে চীনেই মারা গেছেন ১ হাজার ১০ জন।

বুধবার জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, জাপানে ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ শিপে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭৪ জনে দাঁড়িয়েছে। এ বিষয়ে জাপানের স্বাস্থ্যমন্ত্রী কাতসুনোবু কাতো বলেন, নতুন করে ৩৯ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ১০ জন নাবিক, ১০ জন জাপানি নাগরিক এবং বাকিরা অন্যান্য দেশের। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি জাপানের ইয়েকোহামায় ক্রুজ শিপটি এসে পৌঁছানোর পর দুই সপ্তাহ ধরে এটিকে আলাদা করে রাখা হয়েছে।
সূত্র: রয়টার্স

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর