নারায়ণগঞ্জের রূপগঞ্জে আশরাফুল মিয়া (১৩) নামের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যুর পর সয়াবিনের গরম বর্জ্য ফেলার ফিল্ড বন্ধ করলো উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলার রূপসী খন্দকার বাড়ি এলাকায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম পরিদর্শনের পর তা বন্ধের নির্দেশ দেন।
পরিদর্শন শেষে নিহত আশরাফুল মিয়ার পরিবারের সদস্যদের শান্তনা দেন তারা। এ সময় কা ন ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৫ ঘন্টা ব্যপী পানি দিয়ে ফিল্ড ঠান্ডা করে। নিহত আশরাফুল মিয়া উপজেলার রূপসী এলাকার খন্দকার বাবুল মিয়ার ছেলে এবং স্থানীয় জিনিয়াস একাডেমীর অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।
কা ন ফায়ার সার্ভিসের লিডার হাবিব মোহাম্মদ ছামাদ বলেন, সয়াবিনের ফেলানো বর্জ্যে ভেতরে ভেতরে জ¦লন্ত ছিলো। তাই অধিক সময় নিয়ে পানি দিয়ে তা নেভাতে হয়েছে। এছাড়া ওই বর্জ্য ফিল্ডের চারপাশে টিন দিয়ে নিরাপত্তা বেষ্টনী করে দেয়া হয়েছে।
এর আগে, রূপচাঁদা এডিবয়েল মিল থেকে গরম সয়াবিনের বর্জ্য কিনে সয়াবিনের বর্জ্যগুলো কোন প্রকাশ বেষ্টনী ছাড়াই রূপসী খন্দকার বাড়ি এলাকায় রাস্তার পাশে রাখা হতো। গত ৬ ফেব্রয়ারী ওই বর্জ্যে পড়ে গিয়ে দগ্ধ হন আশরাফুল মিয়া ও নাজিম মিয়া নামের দুই বন্ধু। গত ১০ ফেব্রুয়ারী (সোমবার) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল মিয়ার মৃত্যু হয়।
বার্তাবাজার/কে.জে.পি