ব্রাজিলের কিংবদন্তী পেলে অসুস্থ, হাঁটতেও পারছেন না

ব্রাজিলিয়ান ফুটবল গ্রেট পেলে বেশ কিছুদিন ধরেই অসুস্থ তিনি। অন্যের সাহায্য ছাড়া চলতে পারছেন না, ফলে বাড়ির বাহিরে খুব একটা বের হন না এ বিশ্ব তারকা।

রিও-ডি-জেনেরিও’র বাড়ীর বাইরে যাচ্ছেন না পেলে। তিনি কারও সাহায্য ছাড়া চলতে পারছেন না। সাম্প্রতিক সময়ে তিনি কোমরের নীচের সমস্যায় ভুগছেন। হুইলচেয়ার ছাড়া বাইরে যান না। এই অক্টোবরে তিনি ৮০ বছরে পা দেবেন।

পেলে একমাত্র ফুটবলার, যিনি তিনটি বিশ্বকাপ জিতেছেন;সত্তরের দশকে নিউ ইয়র্ক কসমসে পাড়ি জমানোর আগে ক্যারিয়ারের বেশির ভাগ সময় কাটান ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে।

দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে ১৩৬৩টি ম্যাচে গোল করেছেন ১২৮১টি। এর মধ্যে ব্রাজিলের হয়ে গোল ৯১ ম্যাচে ৭৭টি। ক্যারিয়ারের প্রায় পুরোটাই খেলেছেন সান্তোসে। এবছরই পেলের ১৯৭০ সালে তৃতীয় বিশ্বকাপ জয়ের পঞ্চাশতম বার্ষিকী।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর