আলাদা কবরস্থান হবে মুক্তিযোদ্ধাদের

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মানুষজন যাতে দেখলেই বুঝতে দেখলেই বুঝতে পারে এটা মুক্তিযোদ্ধার কবর সে জন্য মুক্তিযোদ্ধাদের আলাদা কবরস্থান তৈরী করা হবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ চত্ত্বরে মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনতার সাথে মতবিনিময় অনুষ্ঠানে মন্ত্রী এসব বলেন।

মন্ত্রী আরও বলেন মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সুবিধা বৃদ্ধি করে স্বাস্থ্যঝুঁকি কমানো হবে।

কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি সুবিদ আলী ভুঁইয়া।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর