সিসিইউতে হেফাজত নেতা জুনায়েদ বাবুনগরী

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব জুনায়েদ বাবুনগরী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব জুনায়েদ বাবুনগরী। দেশের প্রখ্যাত এই হাদিস বিশারদকে গত ৮ ফেব্রুয়ারি বিকালে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা ইনামূল হক ফারুকী জানিয়েছেন তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীর রয়েছেন। সোমবার হুজুরের শরীরের সুগারের মাত্রা বেড়ে যায় এবং বাঁ পায়ে ইনফেকশনের কারনে ফুলে যায়। তাই মঙ্গলবার সকালে হুজুরকে সিসিইউতে ভর্তি করা হয়েছে।

গত শনিবার দুপুরে পাঠদান শেষে বিশ্রামাগারে আসার পর হঠাৎ জুনায়েদ বাবুনগরী জ্বর অনুভব করেন। তার রক্তচাপ বেড়ে যায় এবং তারপর থেকে তিনি দুর্বল হয়ে পড়েন। বিকালে তাকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়।

হৃদরোগ এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ ইব্রাহীম চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

বাবুনগরীর চিকিৎসক ডা. মোহাম্মদ ইব্রাহীম চৌধুরী জানিয়েছেন, সিসিইউতে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে।

প্রসঙ্গত, হেফাজত মহাসচিব দীর্ঘদিন যাবৎ রক্তচাপ, কিডনি, হৃদরোগ, লিভার, পায়ের ইনফেকশন, ডায়াবেটিস, এবং বার্ধক্যজনিত রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর