নগ্ন ছবি ফাঁস করার হুমকি শাদাবকে

একের পর এক পাকিস্তানি ক্রিকেটারদের বেরিয়ে আসছে নারী সংক্রান্ত তথ্য। এবার দুবাইয়ের এক নারী অভিযোগ তুললেন পাকিস্তানের লেগস্পিনার শাদাব খানের বিরুদ্ধে।

সোশ্যাল মিডিয়া পোস্টে ওই নারী জানিয়েছেন, শাহদাব খানের সঙ্গে সম্পর্কের বিষয়ে পাকিস্তানের সংবাদমাধ্যমে খবর বের হতেই তার পরিবার অ্যাফেকটেড হয়।

২০১৯’র বিশ্বকাপের সময় থেকে শাহদাবের সঙ্গে তার সম্পর্ক। শাহদাবের সঙ্গে দেখা করার জন্য গায়না, দুবাই, বাংলাদেশ বিভিন্ন জায়গায় প্লেনে করে গেছেন তিনি। এতে তার খরচ হয়েছে ১৫ হাজার ডলার।

পোস্টে তিনি আরও লিখেছেন তিনি প্রাথমিকভাবে শাহদাবকে বিশ্বাস করতেন কারণ অভিযোগকারিনীর বয়ান অনুযায়ী তাকে ধরে রাখার জন্য সবকিছু করতেন তিনি। তবে তাদের খবর বেরোনোর পর তিনি বিভিন্ন নম্বর থেকে ফোন করেন।

হুমকি দিয়ে বলেন, ‘কাউকে যদি নিজেদের সম্পর্কের বিষয়ে মুখ খোলেন তাহলে মহিলার নগ্ন ছবি ভাইরাল করে দেবেন তিনি’।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর